প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন আহ্বায়ক ও সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের আজ (৫ মার্চ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিকদের বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জিয়া সাইবার ফোর্স, গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য-সচিব আহমেদ শিব্বির।
আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান-পূর্ব স্বৈরাচারী শাসনের দিনগুলোতে যখন কলম ছিল অবরুদ্ধ এবং রাজপথ ছিল কণ্টকাকীর্ণ, তখন জিয়া সাইবার ফোর্সের প্রতিটি কর্মী লড়েছেন সাইবার স্পেসে। জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরী হিসেবে অপশক্তির বিরুদ্ধে করা প্রতিটি পোস্ট ছিল একেকটি বুলেটের ন্যায়।
তিনি আরও বলেন, ২০১৫ সালের এই দিনে জিয়া সাইবার ফোর্সের যাত্রা শুরু হয়। ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর যখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে এবং মূলধারার অনেক গণমাধ্যমে বিরোধী দলের বক্তব্য প্রকাশ পেত না, তখন জিয়া সাইবার ফোর্স প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের প্রতিটি সদস্য হয়ে ওঠেন একেকজন বিকল্প মিডিয়া।
সেই সময় বিরোধী দলের উপর বিভিন্ন নির্যাতন-নিপীড়ন ও অনিয়ম-অভিযোগের বিষয় অনেক ক্ষেত্রে গণমাধ্যমে স্থান না পেলেও জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা অনলাইন প্ল্যাটফর্মে তাদের লেখনী ও প্রচেষ্টার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের কল্যাণে কাজ করার মাধ্যমে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিতে জিয়া সাইবার ফোর্সের প্রতিটি সদস্য ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তারা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬